বিএনপি অতীতে নির্বাচন নিয়ে রসিকতা করেছে: আইনমন্ত্রী


ডেস্ক রিপোর্টঃ
গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচন নিয়ে সরকার তামাশা করছে বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি ও এর নেতারা অতীতে নির্বাচন নিয়ে তামাশা করেছে। আওয়ামী লীগ কখনো নির্বাচন নিয়ে তামাশা করেনি এবং আগামীতেও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করবে।

২৭ জুন মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী আনিসুল হক আরও বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অদ্ভুত কথা বলার অভ্যাস আছে। আর বিএনপি ও তার সমর্থকরা নির্বাচন নিয়ে আগে থেকেই তামাশা করেছে।
এ সময় তিনি তার নির্বাচনী এলাকাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

এর আগে আইনমন্ত্রী আনিসুল হক ঢাকা থেকে প্রভাতী আন্তঃনগর ট্রেনে আখাউড়া স্টেশনে পৌঁছালে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, আখাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, পৌর যুবলীগের সভাপতি মনির খান, ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন।

0 Comments:

Post a Comment