নিপুনকে নিয়ে হ্যাট্রিক করলেন নির্মাতা বাপি সাহা | Sothik News


আহমেদ সাব্বির রোমিওঃ বাপি সাহার পরিচালনায় রাজধানী এন্টারপ্রাইজ এর পণ্য রাজধানী গুঁড়ামসলা, সরিষার তেল ও সুগন্ধি চাউলের ৩টি বিজ্ঞাপনে কাজ করেছেন চিত্রনায়িকা নিপুন। এনজয় এড মিডিয়ার ব্যানারে নির্মিত বাপি সাহার এই তিনটি কাজ ছাড়াও এর আগে করা কাজগুলোর ধারাবাকিতায়ও এটি তৃতীয় কাজ।  সেই হিসাব করলে শুধু  হ্যাট্রিক নয় এটিকে নিঃসন্দেহে বলা যায় ডাবল হ্যাট্রিক!

এর আগে ২০১০ সালে মিতালী থ্রীপিছ ও ২০১৪ সালে মডার্ন ভয়েল ও পপলিন এর টিভিসিতে কাজ করেছিলেন দর্শকনন্দিত এই চিত্রনায়িকা।

এবারের তিনটি বিজ্ঞাপনের ডিওপি ছিলেন হীরা আজাদ। রূপসজ্জায় ছিলেন মনির হোসেন। স্থিরচিত্রে শিশির জাহাঙ্গীর। নরসিংদীর বিভিন্ন লোকেশনে চিত্রধারণ করা বিজ্ঞাপনটি বর্তমানে সম্পাদনার টেবিলে রয়েছে। পরিচালক জানিয়েছেন, সামনের সপ্তাহে এই বিজ্ঞাপন তিনটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার শুরু হবে।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের পর নানা চড়াই উৎরাই পেরিয়ে এই কাজ দিয়েই শুটিংয়ে ফিরলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। তার সাথে একটি বিজ্ঞাপনচিত্রে জুটি বেঁধেছেন শিল্পী সমিতির সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে নির্বাচনে অংশ নেয়া চিত্রনায়ক ইমন ।

0 Comments:

Post a Comment