বগুড়ার শেরপুরে মটর সাইকেল ছিনতাইকালে আটক ১ | Sothik News


সুমন হোসেন, বগুড়া প্রতিনিধিঃ গতকাল ১১ই ফেব্রুয়ারি বগুড়া জেলার শেরপুর থানার মির্জাপুর বাজার থেকে জুম্মার নামাজের সময় পালসার মোটর সাইকেল চুরি করে নিয়ে যাওয়ার পথে মোটরসাইকেল সহ চান্দাইকোনা বগুড়া বাজার নামক স্থানে রাজু শেখ নামে একজনকে  আটক করা হয়েছে। রাজু শেখ সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার চৌদুয়ার গ্রামের হাছেন আলীর পুত্র। তিনি জানিয়েছেন, তার সাথে মোটর সাইকেল চুরির সাথে সহযোগীতা করেছেন সজিব ও সুমন নামের দুই যুবক।

পরে তাকে সাধারণ জনগণের হাত থেকে রক্ষা করতে সীমাবাড়ি ইউনিয়ন পরিষদে রেখে শেরপুর থানায় খবর দিয়ে পুলিশ হেফাজতে পাঠানো হয়। 

শেরপুর থানার এসআই তন্ময় জানিয়েছেন, মোটরসাইকেল সহ রাজুকে ধরা হয়েছে । শেরপুর থানায় এ নিয়ে একটি মামলা হয়েছে।

0 Comments:

Post a Comment