তিনু’র পরিচালনায় বিজ্ঞাপনে সাইমা সিকদার নীরা | Sothik News

 

বিনোদন প্রতিবেদকঃ উঠতি অভিনেত্রীদের মধ্যে জনপ্রিয়তার খাতায় ইতোমধ্যে নাম লিখিয়েছেন মডেল ও অভিনেত্রী সাইমা সিকদার নীরা । আরজে হিসেবে মিডিয়াতে নিজের ক্যারিয়ার শুরু করলেও সংস্কৃতির প্রায় সব ক্ষেত্রেই অবাধ বিচরন তার। আরজে, উপস্থাপিকা, মডেল ও অভিনেত্রী সবকিছুতেই তার সাফল্য চোখে পড়ার মত। সম্প্রতি মুক্তি পেয়ে নীরা অভিনিত চলচ্চিত্র ঢাকা ড্রীম। সিনেমার পাশাপাশি তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন টিভি নাটক ও বিজ্ঞাপন মাধ্যমেও।

সম্প্রতি তিনি মডেল হয়েছেন ট্রপিকা গিজারের বিজ্ঞাপনচিত্রে। এটি নির্মাণ করেছেন তরুন নির্মাতা আকতারুল আলম তিনু। নির্মাতার সাথে এটিই তার প্রথম কাজ । বিজ্ঞাপনে তার সাথে মডেল হয়েছেন রিপন গাজী, মৌমিতা মৌ ও শিশুশিল্পী রাজদীপ রায়।


সম্পাদনার টেবিলে থাকা বিজ্ঞাপনটি আগামী ১ সপ্তাহের মধ্যেই বিভিন্ন প্রচার মাধ্যমে দেখা যাবে বলে জানান নির্মাতা আকতারুল আলম তিনু।


0 Comments:

Post a Comment