তিনু নির্মিত বিজ্ঞাপনচিত্রে মৌমিতা মৌ | Sothik News


বিনোদন প্রতিবেদকঃ সময়ের তরুণ অভিনেত্রীদের মধ্যে পরিচিত মুখ মৌমিতা মৌ। চলচ্চিত্র দিয়ে ক্যারিয়ার শুরু করলেও সংস্কৃতির প্রায় সব ক্ষেত্রেই অবাধ বিচরন তার। সিনেমার পাশাপাশি নিয়মিত কাজ করে যাচ্ছেন টিভি নাটক ও বিজ্ঞাপন মাধ্যমে।

সম্প্রতি তিনি মডেল হয়েছেন ট্রপিকা গিজারের বিজ্ঞাপনচিত্রে। এটি নির্মাণ করেছেন তরুন নির্মাতা আকতারুল আলম তিনু। নির্মাতার সাথে এর আগে একসাথে কাজ করা হলেও তিনুর নির্মানে এটাই মৌমিতার প্রথম বিজ্ঞাপনচিত্র। বিজ্ঞাপনে তার সাথে মডেল হয়েছেন চিত্রনায়ক রিপন গাজী, মডেল অভিনেত্রী সাইমা শিকদার নীরা ও শিশুশিল্পী রাজদীপ রায়।

মৌমিতা জানান- এই নির্মাতার পরিচালনায় এর আগে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফ্রেন্ডস ফরএভার’-এ অভিনয় করেছি। বিজ্ঞাপন হিসেবে এটিই তাঁর সাথে আমার প্রথম কাজ। ভিন্নধর্মী একটি নির্মাণ হয়েছে বিজ্ঞাপনটি। আশা করি দর্শক আমাকে একটি ভিন্ন উপস্থাপনায় দেখতে পাবেন।

সম্পাদনার টেবিলে থাকা বিজ্ঞাপনটি আগামী ১ সপ্তাহের মধ্যেই বিভিন্ন প্রচার মাধ্যমে দেখা যাবে বলে জানান নির্মাতা আকতারুল আলম তিনু।


0 Comments:

Post a Comment