নর্থবেঙ্গল বার্ড ব্রিডার্স কমিউনিটির কমিটির পরিচিতি এবং বরণ সভা অনুষ্ঠিত । ‍Sothik News

আহমেদ সাব্বির রোমিওঃ ৯ অক্টোবর উত্তরবঙ্গের পাখি পালকদের সংগঠন নর্থ বেঙ্গল বার্ড ব্রিডার্স কমিউনিটি (NBBC) এর উদ্দ্যোগে নব গঠিত কমিটির পরিচিতি এবং বরন সভা সংগঠনের সভাপতি আমীনুল হক বুলবুলের সভাপতিত্বে  অনুষ্ঠিত হয় । 

নর্থ বেঙ্গল আইটি প্রফেশনাল'স এর সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদের সঞ্চচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের প্রবীন পাখিপালক মোহাম্মদ আলী কবির । 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহসভাপতি রেজাউল করিম দীপ্ত রেজা, মনিরুজ্জামান মিথুন, রবিন খান, দাহিয়াতুল ইসলাম, সেক্রেটারী নোমান তুষার, জয়েন্ট সেক্রেটারী ফারুক ফয়সাল, ইয়াসিন আলী অন্তর, 

সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক, প্রকাশনা সম্পাদক সিয়াম আরেফিন, প্রচার সম্পাদক মোস্তাক বিল্লাহ, ক্রীড়া সম্পাদক আব্দুল ওয়াদুদ, নারী বিষয়ক সম্পাদক সাবরিনা ইয়াস্মিন ঝুমা, সাংস্কৃতিক সম্পাদক রায়হান সরকার, দপ্তর সম্পাদক মাসুদ রানা এবং কার্যনির্বাহী সদস্য সাকিব । 

এছাড়া উক্ত সভায় আরো উপস্থিতি ছিলেন নর্থ বেঙ্গল আইটি প্রফেশনালের সহ সভাপতি নিয়ামুল জাহিদ, অর্থ সম্পাদক লুতফর রহমান, প্রচার সম্পাদক আলী হাসান প্রকাশনা সম্পাদক মামুনুর রশিদ, ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ । 

নর্থ বেঙ্গল বার্ড ব্রিডার্স কমিউনিটির নব গঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছায় বরন করে নেন নর্থ বেঙ্গল আইটি প্রফেশনালের নেত্রীবৃন্দ  । ভুড়ি ভোজনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়

0 Comments:

Post a Comment