ঘর নির্মাণের জন্য আর্থিক সাহায্যের আবেদন সত্তোরোর্ধ হাজেরা বেওয়ার ।Hajera Bewa is in her seventies applying for financial assistance to build a house। Sothik News

আহমেদ সাব্বির রোমিওঃ হাজেরা বেওয়া। বগুড়া জেলার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের একজন সত্তোরোর্ধ সহায় সম্বলহীন বিধবা। স্বামী জুব্বার আলীর মৃত্যুর পর আয় করার মত তার সংসারে কেউ নেই। এমনকি বসবাস করার মত এতটুকু জায়গাও নেই। অন্যের ১ শতক জায়গার উপরে একটা ঘর তুলে বসবাস করে আসছিলেন তিনি। কিন্তুু পাটখড়ির বেড়া দেয়া সেই ঘরটিরও এখন বেহাল অবস্থা। বৃষ্টি এলেই টিনের চালের ফুঁটো দিয়ে গড়িয়ে পড়ে পানি। ফলে মাথা গোঁজার শেষ ঠাঁইটিও হারাতে বসেছেন তিনি। কোনমতে অর্ধাহারে-অনাহারে মানুষের কাছে সাহায্য নিয়ে চলছে তার দিন। বর্তমানে চরম দারিদ্র্যের মধ্যে মানবেতর জীবন যাপন করছেন।


সহায়-সম্বলহীন অসহায় বিধবা দয়াবান মানুষের কাছে একটি নতুন ঘর নির্মাণের জন্য অনুদানের আবেদন করেছেন। ইচ্ছুক ব্যক্তিবর্গকে এগিয়ে আসার জন্য আহবান করা যাচ্ছে। সরাসরি হাজেরা বেওয়ার সাথে সাক্ষাত করে কিংবা ০১৭০৪৩৫৩৩৬৪ অথবা ০১৮১০৫৭৩৯৮৩ এই নাম্বারে বিকাশ করে আপনারাও দাড়াতে পারেন এই অসহায় মানুষটির পাশে।

0 Comments:

Post a Comment