পুতুলের নাটকে পুতুল খান | Sothik News


বিনোদন প্রতিবেদকঃ
 পাপড়ি পুতুল খান। গ্রামের বাড়ি চাঁদপুর হলেও জন্ম ও বেড়ে ওঠা ঢাকায় । ছোটবেলা থেকেই মায়ের হাত ধরে নাচ ও অভিনয়ের স্কুলে আসা যাওয়া পাপড়ি পুতুলের । সেই সুবাদে ছোট বেলাতেই বাংলাদেশ টেলিভিশনে সুযোগ মেলে পাপড়ি পুতুল খানের । অভিনয় নাচ ও কবিতার মাধ্যমে বেশ প্রশংসিত হন তিনি ।

সেই সময় শিল্পী হিসেবে বাংলাদেশ টেলিভিশনে তালিকা ভুক্ত হন পাপড়ি । এর মধ্যে তিনি বেশ কিছু নাটক, মিউজিক ভিডিও ও বিজ্ঞাপন চিত্রে কাজ করেছেন। তার মধ্যে বহুল জনপ্রিয় চাপাবাজ গ্রাম, প্রেমা, শরবত আলির ভেল্কি, বউ আমার ডাক্তার হবে, মনির খানের বুলবুলির মা- বেশ সাড়া ফেলেছে।


জাত কুল মান, বেশরম, নয়ন, ব্যবধান, মায়াবীনি সহ বেশি কিছু মিউজিক্যাল ফিল্মে কাজ করেছেন পাপড়ি পুতুল। এর মধ্যেই অনেক গুলো নাটক ও মিউজিক ভিডিওর জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি ।

এই বিষয়ে পাপড়ি পুতুল খান বলেন এ সময়ের তরুন নির্মাতা কামরুজ্জামান পুতুলের ভালবাসার ফাদ ও ভোকাস প্রেমিক এই দুই ধারাবাহিক সহ বেশ কিছু নাটকে চুক্তিবদ্ধ হয়েছি। পাপড়ি পুতুল খান বলেন, আমি আমার অভিনয় দিয়ে জনপ্রিয় হতে চাই । একজন ভালো অভিনেত্রী হতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন ।

0 Comments:

Post a Comment