নারায়নগঞ্জের অগ্নিকান্ডে ৫৩ জনের প্রাণহানি, ৪৯ জনের লাশ উদ্ধার | Sothik News


আহমেদ সাব্বির রোমিও/প্রিয়াংকা ইসলামঃ রায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা কর্ণগোপ এলাকায় একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৫৩ জন নিহত হওয়ার আশংকা করছেন ফায়ার সার্ভিস সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা। তবে এর সংখ্যা আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 

জেলা ফায়ার সার্ভিসের সহকারী-উপপরিচালক মো. আব্দুল আল আরেফিন  সঠিক নিউজকে  এ তথ্য নিশ্চিত করেছেন। 

তবে এ বিষয়ে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানবেন ফায়ার সার্ভিস হেড কোয়ার্টারের উর্ধতন কর্মকর্তারা। এমনটিই মুঠোফোনে সঠিক নিউজকে জানিয়েছেন এই কর্মকর্তা।

তবে সঠিক নিউজের প্রতিবেদক সারির হাসান ঢাকা মেডিক্যাল কলেজ মর্গ ঘুরে এসে  ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত হয়েছেন। শুক্রবার বেলা সোয়া দুইটা পর্যন্ত লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে ।


বৃহস্পতিবার বিকালে সেজান জুস কারখানায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ঢাকা, নারায়ণগঞ্জ ও ডেমরা ফায়ার সার্ভিসের ও শুরুতে ১১ টি পররর্তীতে আরো ৭ টি মোট ১৮টি ইউনিট কাজ শুরু করে। 

শুক্রবার ভোরের দিকে আগুন প্রায় নিয়ন্ত্রণে এসেছিল। কিন্তু সকালে ভেতরে আবার আগুন বেড়ে যায়। সকাল সোয়া ১০টার দিকেও ছয় তলা কারখানা ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলার সামনের দিকে আগুন জ্বলতে দেখা যায়।

প্রথম দিকে আগুনে পুড়ে তিনজনের মৃত্যুর খবর জানায় ফায়ার সার্ভিস। এ ঘটনায় আহত হন অর্ধশতাধিক শ্রমিক। এর মধ্যে ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কারখানার আগুন থেকে বাঁচতে ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েন অনেকে। অনেকে ভেতরে আটকা পড়েন।

0 Comments:

Post a Comment