এবার ব্যাটসম্যানের ভূমিকায় তাসকিন! | Sothik News

আহমেদ অস্মিতা তাইমীঃ দলে তার ভূমিকাটা মূলত বোলারের। পেস বোলিংয়ে প্রতিপক্ষ ব্যাটসম্যানদেরকে নাকানি-চুবানি খাওয়ানোটাই তার মূল দায়িত্ব। অথচ জিম্বাবুয়ের বোলারদেরকে শাসন করা শুরু করেছেন তাসকিন। তাও ব্যাট হাতে! ৯ নম্বরে ব্যাট করতে নেমে ক্যারিয়ারের ১ম ফিফটি তুলে নিয়েছেন টাইগার স্পিডস্টার।


জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের ১ম দিনে ব্যাট করতে নেমে ধুঁকছিলো বাংলাদেশ। টপঅর্ডারের ৬ ব্যাটসম্যান আউট হন দলীয় ১৩২ রানে। রিয়াদ-লিটন মিলে সে বিপর্যয় কাটালেও, পরপর দুই বলে লিটন-মিরাজের বিদায়ের পর আবারো বিপদে পড়ে টাইগাররা। সে সময় ব্যাট হাতে নামেন তাসকিন। নিজের ২য় বলেই ৪ হাঁকিয়ে ভরসা দেন সঙ্গী রিয়াদকে। তারপর থেকে ছুটে চলেছেন  ।

আগের দিন ১৩ রান নিয়ে অপরাজিত থাকা তাসকিন পরের দিন নেমেও বেশ সাবলীলভাবে ব্যাট চালান। মাঝে একবার তর্কেও জড়ান জিম্বাবুইয়ান বোলার মুজারাবানির সঙ্গে।

২য় সেশনে মাহমুদউল্লাহ রিয়াদের সেঞ্চুরি তুলে নেয়ার পরপরই ফিফটি তুলে নেন তাসকিন আহমেদও। ক্যারিয়ারের ১ম ফিফটি। নিজের ব্যাটিং-স্বত্ত্বার জানান দেয়া ইনিংস।

এরইমধ্যে রিয়াদের সঙ্গে ইনিংস সর্বোচ্চ জুটি গড়ে ফেলেছেন তাসকিন। দু’জনের জুটিতে ৪০০ রান ছাড়িয়েছে বাংলাদেশের স্কোরবোর্ড।

0 Comments:

Post a Comment