প্রিয়াংকা ইসলামঃ করোনা প্রকোপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বেলজিয়াম শাখা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সফিউল্লাহ সফি ভূইয়া।
আজ সোমবার রাজধানীর মহাখালীতে সপ্তাহকালব্যাপী খিচুরী ও মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করেন সাবেক এই ছাত্রলীগ নেতা।
খিচুরী ও মাস্ক বিতরণ কার্যক্রমে অন্যান্যের মধ্যে সাবেক রিপোর্টাস ইউনিটির নেতা আহমেদ সাব্বির রোমিও, সিনিয়র সাংবাদিক আহমেদ তেপান্তর, চিত্রনাট্যকার এম এ শহীদ, ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক নেতা আমিনুল ইসলাম, স্থানী মুরুব্বী এম এ গফুর, আবুল হোসেন এবং ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, সোমবার উদ্বোধন হওয়া এই কার্যক্রম চলবে এক সপ্তাহব্যাপী। প্রতিদিন দুপুরে দেওয়া হবে এই খিচুরী ও মাস্ক। এদিন উদ্বোধন হওয়া কাযক্রমে ৫ শতাধিক অসহায়-দুঃস্থদের মাঝে খিচুরী ও মাস্ক বিতরণ করা হয়।
এ ব্যাপারে স্থানীয় মুরব্বী এম এ গফুর ও আবুল হোসেন বলেন, সফিউল্লাহ সফি ভূইয়ার এ কার্যক্রম নতুন নয়, বংশ পরম্পরায়। সফিউল্লাহ করোনার শুরু থেকেই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন। একজন আওয়ামী লীগ কর্মী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে করোনার শুরু থেকেই তিনি এলাকাবাসী এবং প্রশাসনকে নানাভাবে সহযোগিতা দিয়ে আসছেন।
আহমেদ তেপান্তর বলেন, তার এই কার্যক্রমের ফলে কিছুদিন অন্তত অসহায় মানুষ একবেলা একমুঠো খেতে পারবেন। করোনায় তিনি যেভাবে ভাড়াটিয়া ও স্থানীয় মানুষের পাশে দাঁড়িয়েছেন তা অবশ্যই প্রশংসার দাবি রাখে। এ ধরনের কার্যক্রমে অন্যরাও উদ্বুদ্ধ হবে।
বিষয়টি নিয়ে সফিউল্লাহ সফি বলেন, সবাই মানুষের পাশে দাঁড়াতে পারেনা। মহান আল্লাহর কাছে শুকরিয়া আমি দাঁড়াতে পারছি। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে শুরু করেছি সপ্তাহব্যাপী খিচুরী ও মাস্ক বিতরণ। পাশাপাশি বনানী থানা পুলিশের মাধ্যমেও চলবে এই কার্যক্রম।

0 Comments:
Post a Comment