আহমেদ সাব্বির রোমিওঃ আওয়ামী চাকুরীজীবি লীগ নামে একটি সংগঠন করে আওয়ামীলীগ থেকে বহিস্কৃত হওয়া হেলেনা জাহাঙ্গিরের বাসায় অভিযান চালিয়েছে র্যাব। রাত সাড়ে ৮ টায় গুলশান ১ নম্বরের ৩৭ রোডের বাসায় র্যাব অভিযান শুরু করে।
সম্প্রতি আওয়ামী চাকুরীজীবি লীগ নামে একটি সংগঠনের কথা প্রকাশ পায়। ওই সংগঠনের সভাপতি হন হেলেনা জাহাঙ্গীর । যিনি আওয়ামীলীগের মহিলী লীগের উপ কমিটিতে ছিলেন। ওই সংগঠন নিয়ে সমালোচনা শুরু হলে বিব্রতকর পরিস্থিতি তৈরী হয় আওয়ামীলীগে। পরে হেলেনা জাহাঙ্গীরকে দল থেকে অব্যহতি দেওয়া হয়। একই সঙ্গে এ ধরনের ভূইফোড় সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন দলের সাধারণ সম্পাদক সড়ক যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। এরপর ফেইসবুক লাইভে আসেন হেলেনা জাহাঙ্গির। সেখানে তার বক্তব্য নিয়েও দলের মধ্যে নানা সমালোচনা শুরু হয়।
হেলেনা জাহাঙ্গির জয়যাত্রা ফাউন্ডেশন নামে একটি সংগঠনের প্রধান। একইসঙ্গে জয়যাত্রা টেলিভিশনও চালু করেন তিনি। এ টেলিভিশনে সারাদেশে প্রতিনিধি নিয়োগের নামে বেপারোয়া টাকা পয়সা নেওয়ার অভিযোগ উঠে। প্রতিনিধিদের নিউজ প্রচারের জন্য টাকা দিতে হয়। সম্প্রতি এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়।
র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিত্বে হেলেনা জাহাঙ্গিরের গুলশানের বাসায় অভিযান চালানো হয়েছে। গুলশান ২ নম্বরের ৩৭ নম্বর রোডের বাসায় রাত সাড়ে ৮ পর্যন্ত অভিযান শুরু করে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
নেতা বানানোর ঘোষণা দিয়ে ফেসবুকে ছবি পোস্ট করে ‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ নামে একটি সংগঠন। এটির কেন্দ্রীয় সভাপতি হিসেবে নাম আসে হেলেনা জাহাঙ্গীরের। আর সাধারণ সম্পাদক করা হয় মাহবুব মনিরকে। তাদের নাম-সংবলিত পোস্টার ফেসবুকে ভাইরাল হয়। পোস্টারে সংগঠনটির জেলা, উপজেলা ও বিদেশি শাখায় সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়োগ দেয়া হবে বলে ঘোষণা দেয়া হয়। সংগঠনটির দাবি, দুই-তিন বছর ধরে আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে অনুমোদন পাওয়ার চেষ্টা করছে তারা।

0 Comments:
Post a Comment