মেসিতে ভর করেই কোপার সেমিতে আর্জেন্টিনা । Sothik News

 


প্রিয়াংকা ইসলামঃ  আজ কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে মেসিতে ভর করেই সেমিফাইনালে উঠল আর্জেন্টিনা।

ইকুয়েডরকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। তিনটি গোলেই ছিল মেসির অবদান। প্রথম দুটি গোল সহযোদ্ধাদের  একদম পাতে তুলে দিয়েছেন  ফুটবলে গোল্ডেন পা অধিকারী এই জাদুকর । পরের গোলটি করেছেন দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে। মেসির  নিন্দুক এবং কঠিন  সমালোচনাদেরও এটা বলতেই হবে ভাল খেলেই জিতেছে আর্জেন্টিনা।আজ আবারো মেসি প্রমাণ করে দিলেন মেসির তুলনা মেসিই।

প্রথমার্ধ্বে ডি পলকে দিয়ে গোল করিয়েছেন। পাস দিয়েছিলেন নিকো গঞ্জালেসকে। তাকে ঠেকাতে ছুটে আসেন ইকুয়েডর গোলকিপার। বল চলে যায় মেসির পায়ে। চাইলে নিজেই শট নিতে পারতেন। ফাঁকায় দাঁড়ানো দি পলের দিকে বলটা বাড়িয়ে দিলেন ক্ষুদে জাদুকর। ঠান্ডা মাথায় জালে জড়ান দি পল।

শেষমুহুর্তে লওতারো মার্টিনেজের গোলটাও এসেছে মেসির পাস থেকেই। একেবারে শেষ মিনিটে ফ্রি কিক থেকে নিজেও তুলে নিলেন একটি গোল।

এর আগে বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করেন নিকো গঞ্জালেস, লওতারো মার্টিনেজরা। গোলকিপারকে ওয়ান টু ওয়ান পেয়েও গোল করতে পারেননি মেসিও। তবে শেষপর্যন্ত বড় জয় নিয়েই সেমিফাইনালে পা রাখলো আলবিসেলেস্তারা।

0 Comments:

Post a Comment