প্রিয়াংকা ইসলাম : আগামীকাল ১ জুলাই (বৃহস্পতিবার), ব্যাংক হলিডে। এ জন্য কাল ব্যাংকে কোনো ধরনের লেনদেন হবে না। তবে ব্যাংকের শাখাগুলো নিজেদের অর্থবছরের হিসাব চূড়ান্তের জন্য খোলা থাকবে। এখন এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত জানাবে, ঠিক কোনো কোনো শাখা খোলা রাখা যাবে।
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, মূলত রোববার থেকে কত সময় লেনদেন চলবে ও কোনো কোনো শাখা খোলা থাকবে, তা নির্ধারণ করা হবে। আজ বুধবার বিকেলের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

0 Comments:
Post a Comment