মগবাজারে বিস্ফোরণে ৭ জনের মৃত্যু - আহত অর্ধশতাধিক | Sothik News

 


প্রিয়াংকা ইসলামঃ রাজধানীর মগবাজারের ওয়ারলেস গেট মূল সড়ক সংলগ্ন একটি ভবন থেকে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে এখন পর্যন্ত সাতজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

রোববার (২৭ জুন) সন্ধ্যা প্রায় সাড়ে ৭টায় মগবাজার ওয়্যারলেস গেট এলাকার আড়ংয়ের শোরুমের বিপরীত পাশে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর উপ পরিচালক (অপারেশন) দেবাশীষ বর্মন।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের উপ পরিচালক সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত তারা জানতে পেরেছেন, মগবাজারের শরমা হাউসে গ্যাস বিস্ফোরনে আশপাশের সাতটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া তিনটি বাস ও অন্যান্য যানবাহন সহ সাধারণ পথচারীও এর কবলে পড়েন। এই রিপোর্ট লেখা পর্যন্ত, মারা গেছেন মোট সাতজন।

অপর দিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন সাংবাদিকদের  বলেন- মগবাজারের একটি ভবনে সন্ধ্যা ৭ টা ৩৪ মিনিটে বিস্ফোরণের ঘটনা ঘটে। কীভাবে এই বিস্ফোরণ তা জানার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করছেন, গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরনের সূচনা। ভবনের নিচতলায় ছিল ফাস্ট ফুডের দোকান। দ্বিতীয় তলায় একটা শো রুম ছিল। সেখানে ফ্রিজ ছিল। তিন তলায় ছিল একটা স্টুডিও। ভবনের সামনের সড়কে কাজ চলছে। সেখানেও গ্যাস ও ইলেকট্রনিক তার রয়েছে। কীভাবে এই বিস্ফোরণ তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে বলা সম্ভব নয়।

0 Comments:

Post a Comment