প্রিয়াংকা ইসলামঃ সম্প্রতি নির্মিত হলো তরুণ নির্মাতা সবুজ হোসেন ইফতির নির্দেশনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র "মানুষ মানুষের জন্য " ।আরফান আহম্মেদ লিমনের রচনায় এসএল এক্সপ্রেসের প্রযোজনায় নির্মিত এ শর্ট ফিল্মে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফ্রান তুহিন,শাহরিয়ার রাকিব,সবুজ হোসেন ইফতি ও আরফিন আহম্মেদ লিমন।
ঢাকার মগবাজারে একটি কর্পোরেট অফিসের লোকেশনে শর্ট ফিল্মটির চিত্রায়ণ সম্পন্ন হয় করোনার সাম্প্রতিক সময়ে।স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে মানবিকতা, মানবিক মূল্যবোধ ও কর্পোরেট জীবনে একে অন্যের প্রতি পারষ্পরিক শ্রদ্ধাবোধের গভীর চিত্রকল্প ফুঁটে উঠেছে।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি সম্পর্কে নির্দশক সবুজ হোসেন ইফতি সাংবাদিকদেরকে জানান ” গতানুগতিক ধারার মতই আমাদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রর গল্প খুব সাধারণ তবে করোনা মহামারিতে আমাদের জীবন চলার বাঁকে যে সমূহ পরিবর্তন রচিত হয়েছে তা তুলে ধরবার প্রচেষ্টা ছিল আমাদের এ কাজে আর এখানে সকল শিল্পী নতুন কিন্তু তাদের আন্তরিক সহযোগিতায় কাজটি সম্পন্ন করতে পেরেছি।”এসএল এক্সপ্রেসের অফিসিয়াল উইটিউব ও ফেজবুক পেজে আজকে শুক্রবার রাত ৮ টায় শর্ট ফিল্ম টি মুক্তি পাবে।

0 Comments:
Post a Comment