বিনোদন প্রতিবেদকঃ নির্মিত হলো কৃষক বন্ধু এগ্রো লিমিটেড এর ৩ টি ওভিসি। কৃষি জমির নানাবিধ সমস্যার সমাধান তথা বালাই ব্যবস্থাপনা কার্যক্রম নিয়ে নির্মিত এই বিজ্ঞাপনচিত্রগুলোতে অভিনয় করেছেন চলচ্চিত্র অভিনয়শিল্পী নাসরিন রহমান, এস এম টুটুল, আকতারুল আলম তিনু, রওনক রুশা, আহমেদ সাব্বির রোমিও ও অজিত দাস। বিজ্ঞাপনচিত্রগুলোর নির্মাণ করেন সময়ের আলোচিত তরুন নির্মাতা আকতারুল আলম তিনু। বগুড়া ও ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে নির্মিত এই বিজ্ঞাপনচিত্গুলোর চিত্রধারণের কাজটি করেন মেধাবী চিত্রগ্রাহক অপু আহমেদ। প্রধান সহকারী পরিচালক ছিলেন মারুফ হাসান ও সহকারী পরিচালক ছিলেন মাসুদ রানা। কৃষক বন্ধু এগ্রো লিমিটেডের এই বিজ্ঞাপনচিত্রগুলো শীঘ্রই প্রচার শুরু হবে বিভিন্ন প্রচারমাধ্যমে।
Subscribe to:
Post Comments
(
Atom
)


0 Comments:
Post a Comment