মাসুদ রানাঃ আর মাত্র কয়দিন পরেই দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে এভাবে প্রায় একটি বছর কেটে গেলেও করোনা মহামারীর কারণে আজো খোলা হয়নি দেশের কোন শিক্ষাপ্রতিষ্ঠান। এস.এস.সি পাশের পরেও শিক্ষার্থীদের ভর্তির অপেক্ষায় থাকতে হয়েছে, অবশেষে অনলাইনেই ভর্তি হতে হলো সবাই।
এমনকি তাদের ক্লাসও অনলাইনের মাধ্যমে চালু করা হয়েছে। করোনার কারণে সরাসরি উপস্থিত হয়ে ভর্তি হতে হয়নি তাদের । সহপাঠিদের সাথে কারো কোন দেখা হয়নি। যার কারণে ব্যহত হচ্ছে তাদের স্বাভাবিক জ্ঞ্যান বিকাশ।
শুধুমাত্র সামাজিক যোযাযোগ মাধ্যমেই তাদের কথা হয়। সবাই অপেক্ষায় আছে আবার কবে নাগাদ তাদের সেই স্বভাবিক জীবনে তারা ফিরবে। কিন্তু তাদের অপেক্ষার প্রহর যেন আর কোন ভাবেই কাটেনা তাই
তারা ফেসবুক গ্রুপে তারা সামনাসামনি দেখা করার জন্য সবাই ইচ্ছা প্রকাশ করে। সরকারী বাংলা কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করে গত ১০-০১-২০২১ ইং তারিখে কলেজ ক্যাম্পাসে সবাই একত্রে মিলিত হয়।
সেখানে তারা একে অপরের সাথে মিলিত হয়ে নিজেদের পছন্দমত বন্ধু খুজে পায়, তারা সকাল ১০ টা থেকে প্রায় বিকাল ৩ টা পর্যন্ত সেখানে অবস্থান করে এবং তারা আশাবাদী যে খুব দ্রুত তাদের লেখাপড়া আবার আগের মতো স্বভাবিক হবে।


0 Comments:
Post a Comment