প্রিয়াংকা ইসলাম ঃঢাকা মৌলিক নাট্যদল এবং মৌলিক মিডিয়া এ্যান্ড কমিউনিকেশনের মুখপত্র প্রকাশনা ‘মৌলিক বার্তা’র পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২০ ডিসেম্বর রবিবার বিকেলে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনে ছিল আলোচনা, গুণীজন সম্মাননা প্রদান এবং নাটক মঞ্চায়ন।
মৌলিক বার্তার পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকীএ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের নন্দিত পপ সঙ্গীতশিল্পী জানে আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য(মহানগর) নাট্যজন এইচ আর অনিক, বিশিষ্ট মাইমশিল্পী ও সাংবাদিক নিথর মাহবুব, নির্মাতা ও অভিনেতা আহমেদ সাব্বির রোমিও, সাংবাদিক মীর লিয়াকত আলী, অভিনেতা প্রযোজক নুর মোহাম্মদ রাজ্য, আসিফ মোঃ নজরুল, আলেয়া বেগম আলো, বিপ্লব রেজা, নাজিম মাহমুদ হাসান, মহিউদ্দিন, সাইফসহ আরও অনেকে।
মৌলিক বার্তার পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকীমৌলিক পরিবারের প্রধান পরিচালক সাংবাদিক এবং নির্দেশক সাজু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা মৌলিক নাট্যদল, মৌলিক কমিউনিকেশন এবং ‘মৌলিক বার্তা’ নিয়ে প্রাণবন্ত আলোচনায় অংশ নেন অতিথিরা। আলোচনার পর ৫ গুণী ব্যক্তিকে ‘মৌলিক বার্তা’ প্রতিষ্ঠাবার্ষিকী সম্মাননা-২০২০’ ক্রেস্ট, উত্তরীয় এবং ফুল তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের পপ সম্রাট খ্যাত জনপ্রিয় শিল্পী জানে আলম।
মৌলিক বার্তার পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকীসম্মাননাপ্রাপ্তরা হলেন বিশিষ্ট সমাজসেবক ও সাংবাদিক মীর লিয়াকত আলী, নাট্যজন এইচ আর অনিক, মাইমশিল্পী ও সাংবাদিক নিথর মাহবুব, সমাজসেবক ও নির্মাতা আহমেদ সাব্বির রোমিও, সমাজসেবক ও সংস্কৃতিকর্মী আলেয়া বেগম আলো। আলোচনা এবং সম্মাননা প্রদান শেষে কেক কাটা হয়।
সবশেষে ঢাকা মৌলিক নাট্যদলের সপ্তম প্রযোজনা ‘দেশ আমার, মাটি আমার’ নাটকটি মঞ্চস্থ হয়। সাজু আহমেদ রচিত ও নির্দেশিত ‘দেশ আমার মাটি আমার’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন, তুষার খান, সজল মাহমুদ, আলেয়া বেগম আলো, মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ, রাব্বি হাসান রানা ও জুমা।





0 Comments:
Post a Comment