বগুড়ার ধুনটে মাহফিল থেকে নিয়ে গিয়ে ধর্ষণের পর সাত বছরের শিশুকে হত্যার অভিযোগ | Sothik News

ডেস্ক রিপোর্টঃ বগুড়ার ধুনট উপজেলার নছরতপুর গ্রামে ওয়াজ মাহফিল থেকে নিয়ে গিয়ে তাবাচ্ছুম নামে এক শিশু কে প্রথমে ধর্ষণ পরে শ্বাস রোধ করে হত্যের অভিযোগ পাওয়া গেছে।নিহত তাবাচ্ছুম নছরতপুর গ্রামের বেল্লাল হোসেন খোকন এর মেয়ে । গতকাল সোমবার দিবাগত রাত ৮ টায় নিহত তাবাচ্ছুম তার দাদা আব্দুস সবুর ও তার দাদি এবং তার দুই ফুফুর সাথে বাড়ির পাশেই মাহফিলে যায় ।

সেখানে তার স্বজনদের রেখে মাহফিলের মাথে খেলা-ধুলা করছিল । কিন্তু রাত ১০ টার পর আর তাবাচ্ছুম কে খুজে পাওয়া যাচ্ছিলো না ।পরে গ্রামের লোকজন খুজতে থাকে । রাত ১ টায় বাড়ির পাশে বাদশা মিয়ার বাঁশ ঝারের মধ্যে তাবাচ্ছুমের মরা দেহ পাওয়া যায় ।ধারণা করা হয় তাবাচ্ছুম কে মাহফিল থেকে নিয়ে ফুসলিয়ে নিয়ে গিয়ে প্রথমে ধর্ষণ পরে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ।

ধুনট থানার অফিসার ইনচার্চ (ওসি ) কৃপা সিন্ধু বালা বলেছেন, শিশু তাবাচ্ছুম দাদা দাদীর সাথে মাহফিলে যাওয়ার পর নিখোঁজ হয় ।রাত ১ টায় স্থানীয় লোকজন বাঁশ ঝার থেকে মৃত দেহ উপজেলা স্বাস্থ কমপ্লেক্স এ নিয়ে যায় ।চিকিৎসক তাবাচ্ছুমের মৃত্যুর বিশয়টি নিশ্চিত করেন ।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন ডাক্তারি পরীক্ষা ও ময়না তদন্ত ছাড়া সঠিক ভাবে কিছু বলা সম্ভব হচ্ছে না ।তবে স্থানীয় লোকজনের মত আমরাও ধারণা করছি তাবাচ্ছুমকে ধর্ষনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ।

এ ছাড়া ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে । পুলিশ বিষয়টি তদন্ত করেছেন ।


0 Comments:

Post a Comment