মুক্তির অপেক্ষায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “ভাইয়ের প্রতিদান” | Sothik News

বিনোদন প্রতিবেদকঃ সম্প্রতি শেষ হলো “ভাইয়ের প্রতিদান” শিরোনামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নির্মাণ কাজ। গল্পটির পান্ডুলিপি রচনা করেছেন মতিউর রহমান মতি ও ইব্রাহীম। পূবাইলের মেঘলা শুটিং স্পট সহ বেশ কিছু লোকেশনে হয়েছে এর শুটিং। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির মূল চরিত্রে অভিনয় করেছেন- অজিত ও চলচ্চিত্র অভিনেত্রী নাসরিন।

অন্যান্য চরিত্রে অভিনয় করেন- ইউসুফ, মাহফুজ, তানিয়া, রাঙ্গা, রূপা সহ আরও অনেকেই। রচনার পাশাপাশি পরিচালনাও করে মতিউর রহমান মতি। বর্তমানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি সম্পাদনার টেবিলে রয়েছে। সম্পাদনা করছেন আকতারুল আলম তিনু। পরিচালক মতিউর রহমান মতি জানান- বাস্তবধর্মী আবেগঘন গল্প নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রযোজনা করেছে অজিত মাল্টিমিডিয়া। সম্পাদনা শেষে শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে। আশা করি এই বাস্তবধর্মী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি দর্শকের মন জয় করতে সক্ষম হবে।

0 Comments:

Post a Comment