টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে গরীব অসহায় পথশিশুর মধ্যে শীতবস্ত্র বিতরণ


ডেস্ক রিপোর্টঃ সাফল্যের ১ বছর পূর্তি উপলক্ষ্যে বাঙলা কলেজস্থ টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে বাঙলা কলেজ মাঠ প্রাঙ্গণে কেক কাটা ও গরীব অসহায় পথশিশুর মধ্যে শীতের পোশাক বিতরণ এর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাঙলা কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ এর নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ পরিষদ প্রতিষ্ঠার পরে থেকেই সংগঠনের সকল নেতৃবৃন্দ বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক  কর্মকাণ্ডে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

টাংগাইল জেলা ছাত্রকল্যাণ পরিষদ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি তুষার আহম্মেদ বলেন আমরা করোনাকালীন সময়ে ঠিক ভালো ভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারি নাই।ইনশাআল্লাহ টাংগাইল জেলা ছাত্রকল্যাণ পরিষদ সব সময় যেকোনো সেবামূলক কাজে এগিয়ে থাকবে। তিনি শারীরিক ভাবে অসুস্থ সবার কাছে দোয়া চেয়েছেন।

0 Comments:

Post a Comment