কাঁচখেলা রেপার্টরি মঞ্চে আনছে ‘মুজিবের মেয়ে’
আহমেদ সাব্বির রোমিও /প্রিয়াংকা ইসলামঃ দেশের ব্যতিক্রমী নাট্য সংগঠন ‘কাঁচখেলা রের্পাটরি থিয়েটার’ এবার মঞ্চে আনতে যাচ্ছে বিশিষ্ট লেখিকা ও নাট্যকার নাসরীন মুস্তাফার রচিত ‘মুজিবের মেয়ে ‘। বুধবার সন্ধ্যায় রাজধানীর কাঁঠালবাগানে দলটির নিজস্ব অফিসে আনুষ্ঠানিকভাবে নাটকটির স্ক্রিপ্ট দলের সদস্যদের হাতে তুলে দেয়া হয়। দলটির সভাপতি বিশিষ্ট নাট্যকার ও অভিনেতা ওয়াহিদুর ইসলাম নিউজনাউকে জানান, নাসরীন মুস্তাফার ‘মুজিবের মেয়ে’ একটি ব্যতিক্রমী নাটক হবে। শক্ত গাঁথুনি মধ্যে দিয়ে নাটকের কাহিনী চমকপ্রদভাবে এগিয়েছে। নিজেকে নিজের মুখোমুখি দাঁড়িয়ে ইতিহাসের পথ-পরিক্রমা পেরিয়ে সমসাময়িক প্রেক্ষিতে দর্শকদের সামনে প্রশ্ন ছুঁড়ে দেয় ‘ মুজিবের মেয়ে ‘ যা ভাববার অবকাশ থাকে নিরন্তর!
নাটকটির নির্দেশনা দেবেন ড.আইরিন পারভিন লোপা। এর আগে ‘কাঁচখেলা রের্পাটরি থিয়েটার’ এর সভায় গত ২৩ অক্টোবর ২০২০ এর সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান ১১ সদস্য বিশিষ্ট কমিটিটি পরবর্তী প্রযোজনার পূর্ব পর্যন্ত কার্যকর থাকবে। প্রয়োজনে পরবর্তী প্রযোজনার পূর্বে এই কমিটি পরিবর্তন করা হতে পারে বলেও সিদ্ধান্ত হয়। ওয়াহিদুর ইসলামের সভাপতিত্বে সহ-সভাপতি, বিশিষ্ট অভিনেতা সায়েম সামাদ এবং সাধারণ সম্পাদক অশোক বিশ্বাস সাগরসহ ৯ জন সদস্য উপস্থিত ছিলেন। বাকি সদস্যরা হলেন, জহির খান, মুনমুন খান, রিমু সিদ্দিক, রোজিনা রাখি, রাফিউল ইসলাম অনিক ও রায়হান ইসলাম।

0 Comments:
Post a Comment