ক্রীড়া প্রতিবেদকঃ বিসিবি প্রেসিডেন্ট কাপের ফাইনালে নাজমুল একাদশকে ৭ উইকেটের বিশাল ব্যাবধানে হারালো মাহমুদউল্লাহ একাদশ। শুরুতে টস হেরে ব্যাট করতে নেমে নাজমুল একাদশ,মাহমুদউল্লাহ একাদশের বোলারদের তোপের মুখে পড়েন।
মাহমুদউল্লাহ একাদশের হয়ে সুমন খান ৩৮ রানে ৫ উইকেট নিয়ে একাই ব্যাক ফুটে ঠেলে দেন নাজমুল একাদশকে।সুমন খানের বোলিং তোপে ১৭৩ রানের বেশি করতে পারেনি নাজমুল একাদশ।
১৭৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে লিটন আর ইমরুলের ব্যাটিং দৃড়তায় ৭ উইকেটের বড় জয় পায় মাহমুদউল্লাহ একাদশ। শেষদিকে মাহমুদউল্লাহ রিয়াদ ১১ বলে ২৩ রানের ঝড়ে খেলার ইতি টানেন।

0 Comments:
Post a Comment