আসছে মোটিভেশনাল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বুকের ভিতর কষ্ট


বিনোদন প্রতিবেদকঃ নির্মিত হয়েছে মোটিভেশনাল শর্ট মুভি ”বুকের ভিতর কষ্ট”। পরিচালনা করেছেন তরুন নির্মাতা রানা বর্তমান। শুটিং সম্পন্ন হয়েছে উত্তর বাড্ডা সংলগ্ন সাতারকুল এরিয়াতে। এতে অভিনয় করেছেন চিত্রনায়িকা সনিয়া অহিদ জারা, সঙ্গীতশিল্পী অভিনেতা জামিল মুকুল, ডলার বাপ্পি, টিপু তালুকদার, অরণ্য জিয়া, প্রিন্স, শুভ, সাগর রেইনসহ অনেকে।

আমাদের সমাজে ঘটে যাওয়া ছোট ছোট কষ্ট, কিভাবে একটি বড় কষ্টে রূপান্তরিত হয় সেই বিষয় নিয়েই বুকের ভিতর কষ্ট’র মূল গল্প। কিভাবে দেশপ্রেম, মানবপ্রেম উজ্জীবিত হয়। কখনও কখনও আইনকে তোয়াক্কা না করে ও আইন নিজের হাতে তুলে নেয়া হয়। মা মাটি দেশ আর দেশের মানুষ এরই উপরে ভিত্তি করে নির্মাণ করা হয়েছে ”বুকের ভিতর কষ্ট”।

শীঘ্রই অনলাইন প্লাটফর্ম এ মুক্তি পবে এটি। পরিচালক রানা বর্তমান জানান- “গল্পটি মূলত আমাদের দেশের পুলিশের উপরে নির্মিত, যে পুলিশ কখনও কখনও পুলিশ থেকে ফাটাকেষ্টতে পরিণত হয়। অর্থশাস্ত্রে সুখ পাখিটা সব সংসারে ধরা পড়ে না। একটি সুখের সংসার ধ্বংস করে দিতে পারে ছোট্ট একটি ভুল, ছোট্ট একটি বাজে অভ্যাস।"

তাছাড়া এ গল্পে কিছু নারীলোভী নির্মাতাদের কার্যকলাপও তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলে জানান পরিচালক।

0 Comments:

Post a Comment