আকতারুল আলম তিনুর আপনের আপন গানে প্রিন্স ও রিয়া | Sothik News



বিনোদন প্রতিবেদকঃ চলতি পথে রিয়ার সাথে দেখা হয় প্রিন্সের। রিয়া জানায় কিছু লোক তাকে পিছন থেকে ধাওয়া করেছে। প্রিন্সের কাছে আশ্রয় চায় সে। প্রিন্স প্রথমে রাজি না হলেও পরে রিয়ার জোরাজুরিতে রাজি হয়। আশ্রয় দিতে রিয়াকে নিয়ে আসে তার বাড়িতে। উচ্ছল মেয়েটি আশ্রয় পেয়ে যেন নতুন করে প্রাণ ফিরে পায়। প্রিন্সের শূণ্য বাড়িতে জেগে ওঠে উল্লাস। এভাবে আনন্দেই পার হতে থাকে তাদের দিন। রিয়াকে ভালোবেসে ফেলে প্রিন্স। কিন্তু ভাগ্য বেশিদিন তাদের পক্ষে থাকেনা। কিছুদিন পরে রিয়াকে খুজতে সেখানে আসে একজন। ঘটে যায় একটি অনাকাঙ্খিত ঘটনা। এমনি একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও আপনের আপন। গতকাল জনপ্রিয় ইউটিউব চ্যানেল অনাবিল মাল্টিমিডিয়ায় রিলিজ হয়েছে মিউজিক ভিডিওটি। নিজের কথা সুর ও মিউজিকে গানটিতে কন্ঠ দিয়েছেন আকতারুল আলম তিনু। রিলিজের পরপরই গানটি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে ভিউয়ের প্রতিযোগিতায়। প্রশিংসিত হচ্ছে ভিউয়ার মহলে। গানটির ভিজুয়াল নির্মান, সম্পাদনা ও কালার গ্রেডিং করেছেন আকতারুল আলম তিনু নিজেই। রিয়া আকতার ও পারভেজ প্রিন্স অভিনিত গানটির চিত্রগ্রহণ করেছেন অপু আহমেদ। অনাবিল মাল্টিমিডিয়ার কর্ণধার কল্লোল প্রধান জানান,  গানটি শুরুতেই ভিউয়ারদের মধ্যে প্রচন্ড আগ্রহের সৃষ্টি করেছে। একইরকম আগ্রহ চলতে থাকলে এই গানটিও আমাদের চ্যানেলের একটি অন্যতম জনপ্রিয় গান হয়ে যাবে বলে আমাদের বিশ্বাস।


মিউজিক ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন-


এই গানের লিরিকাল ভিডিও দেখতে এখানে ক্লিক করুন-


0 Comments:

Post a Comment