বিনোদন প্রতিবেদকঃ আজ বেলা ৩ টা ১০ মিনিটে বাংলাদেশ টেলিভিশনে শ্রমজীবিদের নিয়ে অনুষ্ঠানে প্রচারিত হতে যাচ্ছে কন্ঠশিল্পী মনজুরুল ফারুক টিটোর গান এলোমেলো ভাবনা। বিটিভির নিজস্ব স্টুডিওতে ভিডিও ধারণকৃত এই গানটির কথা ও সুরারোপ করেছেন জীবন ওয়াসিফ এবং সংগীত পরিচালনা করেছেন রেজোয়ান শেখ। মনজুরুল ফারুক টিটো (এম এফ টিটো) পেশায় একজন অধ্যাপক। ইসলামী ব্যাংক ইস্টিটিউট অব টেকনোলজির বগুড়া ক্যাম্পাসে রসায়ন বিষয়ে অধ্যাপনা করেন তিনি। পেশার বাইরে নিয়মিত গান করে যাচ্ছেন এই গুণী শিল্পী। ছোটবেলা থেকেই গানের পোকা মাথায় লালন করা টিটো প্রদীপ এবং আব্দুল কুদ্দুস নামের দুজন সংগীত শিক্ষকের কাছে গানের হাতেখড়ি নিলেও মূলত তার গুরু স্বনামধন্য গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আমিনুল ইসলাম। স্কুল-কলেজ ও ভার্সিটির গন্ডি পেরিয়ে পেশাগত দায়িত্বে এলেও গান ছাড়েননি তিনি। চলছে নিয়মিত অনুশীলন ও পরিবেশন। এর আগে বিটিভির একটি অনুষ্ঠানে প্রচারিত হয় ভাবনার করিডোরে নামে টিটোর আরেকটি গান। নিজের লেখা ও আমিনুল ইসলামের সুরে গানটির সংগীত পরিচালনা করেছিলেন পুলক বড়ুয়া। টিটো বলেন- “শ্রোতাদের ভালো মানের গান উপহার দেয়ার ইচ্ছে আমার। জানিনা কতটুকু করতে পারবো। সবাই পাশে থাকলে হয়তবা সম্ভব।” এ পর্যন্ত বেশ কিছু গান রিলিজ হয়েছে তার। সামনে আসছে আরও বেশ কিছু গান।
Subscribe to:
Post Comments
(
Atom
)

good news sir..
ReplyDelete